1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পতেঙ্গায় জ্বালানি তেলের ব্যবসা নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে যুবক খুনের অভিযোগ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পতেঙ্গায় জ্বালানি তেলের ব্যবসা নিয়ন্ত্রণ কে কেন্দ্র করে যুবক খুনের অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে

নগরীর দক্ষিণ পতেঙ্গাস্থ দক্ষিণ পাড়া নাগর আলীর নতুন বাড়ির মৃত বদিউর রহমানের ছেলে মোঃ রফিক (৩৫) কে জ্বালানি তেলের ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ৯ফেব্রুয়ারী ৪/৫ জন দূ্ষ্কৃতকারী মিলে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত ৮ফেব্রুয়ারী, বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টায় দিকে বাটারফ্লাই পার্কের সামনে থাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিহতের ভাই এর ছেলে সুমন। তিনি মোবাইল ফোনে একাধিক সংবাদ মাধ্যমকে জানান যে, কয়েকজন দূর্বৃত্ত মিলে রফিক কে বেদম মারধর করে রাস্তার পাশে ফেলে দেয়। পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই দ্রুত চট্রগ্রাম মেডিকেল কলেজ(চমেক)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই রিপোর্ট লেখা পর্যন্ত ‌লাশটি মর্গে ছিল । পরিবারের সদস্য সুমন আরো জানান, মৎস্য বেপারী ইলিয়াস সওদাগর (প্রকাশ গাভী ইলিয়াছ )গ্রুপের লোকজন তাকে বেদম মারধর করে রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় ফেলে দেয়। নিহত রফিক অপর ব্যাবসায়ী আবছারের ভাই বলে জানা গেছে।এই বিষয়ে জানার জন্য ইলিয়াছ সওদাগরকে বেশ কয়েকবার ফোন দিলে ফোন রিসিভ হয়নি।ফলে তাদের বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে পতেঙ্গা থানার ওসি আবু যায়েদ মোঃ নাজমুন নূর বলেন, ঘটনা ঘটেছে এয়ার পোর্ট এরিয়ার সন্নিকটে বাটারফ্লাই পার্ক এর সামনে। আমরা সন্ত্রাসী হামলায় হত্যা কান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করার জোর চেষ্টা করে যাচ্ছি। তবে ঠিক কি কারণে তাকে খুন করা হয়েছে তা জানতে পারিনি, শীঘ্রই খুনের ঘটনা বিফ্রিংয়ে জানাবো। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla