1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খুলশীতে নকল ঔষধ কারখানা, তথ্য জানতে র্যাবের নামে হুমকি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

খুলশীতে নকল ঔষধ কারখানা, তথ্য জানতে র্যাবের নামে হুমকি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

নগরীর অভিজাত এলাকা খুলশীতে ভেজাল ও নকল ঔষধ তৈরী ও বাজারজাত করে কোটি কোটি কামিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র।ওই প্রতারক চক্রের সাথে দূর্নীতিবাজ প্রশাসনের লোকজন জড়িত থাকায় এটি বন্ধ হচ্ছে না।ফলে নিরাময় হবার আশায় রোগীরা এসব ঔষধ সেবনে কোন ফল পাচ্ছে না। বরং রোগীরা আরো রোগাক্রান্ত হচ্ছে হারাচ্ছে অর্থকড়িও।

আমাদের অনুসন্ধানে দেখা গেছে, খুলশী আ/এ ২নং রোডে ১৭৪/১ বাড়িতে গড়ে উঠেছে একটি ঔষধ কারখানা। প্রার্মিক গ্রুপ কোঃ লিঃ নামে এখানকার লোকেরা এটি চিনে থাকে।এখানে নানান নামে এই কারখানায় এন্টিবায়োটিকসহ ৩৮টি ঔষধ তৈরী করে ।উচ্চহারে কমিশন দিয়ে ভুয়া ডাক্তারদের মাধ্যমে এসব ঔষধ রোগীদের সেবন করা হয় ।এসব ঔষধের লেভেলে কোন ঠিকানা লেখা থাকে না।

দেশে উৎপাদিত সবরকমের ঔষুধের দাম হুঁহুঁ করে ফি বছর বেড়ে যায় অস্বাভাবিকভাবে।আর ঔষুধ নিয়ে মহাবিপাকে পড়ছে সাধারন আয়ের মানুষগুলো।ঔষুধের দাম বেড়ে যাওয়ায় আসল ঔষুধের আড়ালে এসব নকল ও ভূঁয়া ঔষুধ দেদারসে উৎপাদন ও দিনকে দিন বাজারজাত করে চলছে একশ্রেণির মুনাফালোভী অসাধু ঔষুধ মালিক পক্ষ।আর এসব ঔষুধ কিনে নগদে প্রতারিত হচ্ছে সাধারন আয়ের সহজ সরল মানুষগুলো।এসব ঔষধের ২নং গেইটসহ কয়েকটি গোদাম রয়েছে একটি সুত্র দাবী করছে।

সুত্রমতে, আইন প্রয়োগকারী সংস্হা, ঔষধ প্রশাসন ও পুলিশের গোয়েন্দা বিভাগ বেশ কয়েকবার এই কারখানায় অভিযান পরিচালনা করেছে । জরিমানা ও সিলগালা করে দেয় । রহস্যজনক কারণে এই কারখানাটি আবারো চালু হয়।স্হায়ীভাবে কেন বন্ধ হচ্ছে না তা কেউ জানে না।

খবর নিয়ে জানা গেছে, মোঃ আজিজ নামক এক ব্যাক্তি এই কোম্পানীর মালিক । তার মোবাইল নাম্বারে (০১৯৩৮ ৮৬২৪৪৪) এইসব বিষয়ে জানতে ফোন করলে তিনি বলেন আমি এই প্রতিষ্ঠানে চাকুরী করি।মালিকের সাথে আপনি কথা বলুন।ভেজাল ঔষধ সম্পর্কে কথা বলতেই তিনি ইংরেজী বলেন ‘আই এম নট ক্যামিষ্ট’। মালিক ও ক্যামিষ্টদের সাথে কথা বলিয়ে দিতৈ অনুরোধ করলে গরম ও রাগান্বিত কণ্ঠে তিনি বলেন আমি আপনার নাম্বার র্যাব REB কে দেবো বলে হুমকি দিয়ে ফোন রেখে দেয়।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla