1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে ২১ দিনব্যাপী অমর একুশে বইমেলা চলছে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে ২১ দিনব্যাপী অমর একুশে বইমেলা চলছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার পড়া হয়েছে

    নগরের এমএ আজিজ স্টেডিয়ামের সিজেকেএস জিমনেশিয়াম মাঠে বুধবার ৮ ফেব্রুয়ারি শুরু হয় ২১ দিনব্যাপী অমর একুশে বইমেলা।   এবারের বইমেলায় ১৫০টি স্টল থাকবে।

এর মধ্যে সিঙ্গেল, ডাবল মিলিয়ে ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৬৬টি স্টল। বাকিগুলো চট্টগ্রামের প্রকাশনা সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের।

থাকবে চট্টগ্রাম প্রেস ক্লাব, ব্রেইল বই, অটিজমের বই, রেড ক্রিসেন্টসহ বিশেষায়িত কিছু স্টল।  চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আয়োজিত এ মেলায় সহযোগিতা করছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ, নাগরিক সমাজ, বীর মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন।

এবার বইমেলার জন্য প্রায় ৪৪ লাখ টাকা বাজেট রাখা হয়েছে উল্লেখ করে বইমেলার আহ্বায়ক ও চসিকের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে ইতিহাস, ঐতিহ্য, দ্রোহ ও বিপ্লবের তীর্থভূমি চট্টগ্রামের সর্বসাধারণের আকাঙ্ক্ষা পূরণে সমৃদ্ধ বইমেলা আয়োজন করা হচ্ছে। আমাদের এবারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আনুষ্ঠানিক উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সভাপতিত্ব করেন মেয়র রেজাউল করিম চৌধুরী।

সূত্র জানায়, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা, ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে। প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

মেলার বিভিন্ন দিন মুক্তিযুদ্ধ, রবীন্দ্র, নজরুল, লোক, মরমি, বসন্ত, তারুণ্য, চাটগাঁ, নৃগোষ্ঠী, শিশু, যুব, নারী, কবিতা, ছড়া, আবৃত্তি উৎসব, লেখক, পেশাজীবী সমাবেশ, চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী, কুইজ, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা, গুণীজন সংবর্ধনা, সম্মাননা পদক ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla