1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সুফিবাদীদের প্রাণশক্তি আল্লামা আজিজুল হক ইমাম শেরে বাংলা (রহ.) ওফাত বার্ষিকী পালন করলেন সাবেক মেয়র এম. মনজুর আলম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সুফিবাদীদের প্রাণশক্তি আল্লামা আজিজুল হক ইমাম শেরে বাংলা (রহ.) ওফাত বার্ষিকী পালন করলেন সাবেক মেয়র এম. মনজুর আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৩৯ বার পড়া হয়েছে

সুফিবাদীদের প্রাণশক্তি ইমামে আহলে সুন্নত গাজীয়ে দ্বিনে মিল্লাত হযরতুলহাজ¦ আল্লামা গাজী সৈয়দ মোহাম্মদ আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী (রহ.) এর ওফাত শরীফ উপলক্ষে সাবেক মেয়রএম. মনজুর আলম প্রতিষ্ঠিত হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৩ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. শুক্রবার তৈয়বিয়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও এইচএম ভবনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অত্র টাস্ট্রের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। এতে প্রধান অতিথির আলোচনায় সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সমাজসেবক এম. মনজুর আলম বলেন, সুফিবাদীদের প্রাণশক্তি, ইমামে আহলে সুন্নত গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলার মাজার নতুন করে গড়ার দায়িত্ব পেয়ে আমি গর্বিত। তিনি বলেন, ১৯০৬ সালে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) পর্দা করেন। জীবিতকালে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) এর ভবিষ্যত বাণী অনুযায়ী ১৯০৬ সালে রত্নগর্ভা হাটহাজারী মেখল গ্রামের অলিয়ে কামেল মাওলানা সৈয়দ আবদুল হামিল আল কাদেরী (রহ.) ও বিদূষী পুন্যময়ী সৈয়দা মায়মুনা খাতুনের ঘর আলোকিত করে আল্লামা সৈয়দ আজিজুল হক ইমাম শেরে বাংলার জন্ম। তিনি পিতৃ ও মাতৃকূল উভয় বংশধরায় সৈয়দ বংশীয়। বাংলাদেশ ও ভারতে শেরে বাংলা (র.) উচ্চ ডিগ্রি অর্জন করেন। সাবেক মেয়র এম. মনজুর আলম আরো বলেন, ইমাম শেরে বাংলা রহস্য জ্ঞানের ধারক হযরত খাজা খিজির (আ.) এর অলৌকিক সাক্ষাৎ লাভ করেন এবং সে সাক্ষাতের পর ইমাম শেরে বাংলার জীবনে আমূল পরিবর্তন আসে। ইমাম শেরে বাংলা পবিত্র কাবার গিলাফের রং কালো ছিল বলে আদবের বর খেলাপ হবে এ আশঙ্কা থেকে তিনি জীবনে কখনো কালো রঙের জুতা পায়ে দিতেন না। তিনি বলেন, উন্নত, অনুপম উত্তম চরিত্রের উজ্জ্বল দৃষ্টান্ত ইমাম শেরে বাংলা (র.)। দেশ জাতির গর্বের ধন, স্বাধীনতার পক্ষের শক্তি, সমাজ সংস্কারক, সুন্নিয়তের মহান অভিভাবক ইমাম শেরে বাংলা (রহ.) এর জীবন চরিত অনুসরণ ও অনুকরণ করলে সকলের জীবন ধন্য হবে। এতে আরো বক্তব্য রাখেন, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম রাজু, সরওয়ার আলম, ফারুক আজম, মোহাম্মদ সাইফুল আলম, মোহাম্মদ সাহিদুল আলম, বাদশা আলম, নাবিদ আবদুল্লাহ মনজুর, আবিদ আব্দুল্লাহ মনজুর সহ অন্যরা। মোনাজাত পরিচালনা করেন শেরে বাংলার মেয়ের ঘরে নাতি মাওলানা হযরতুল সৈয়দ ইউনুছ রজভী আল কাদেরী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla