1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তথ্যমন্ত্রী’র পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

তথ্যমন্ত্রী’র পিতা আলহাজ্ব নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৯ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পিতা আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার ২ ফেব্রুয়ারি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে তথ্যমন্ত্রীর চট্টগ্রাম শহরস্থ বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ার সুখবিলাস গ্রামে নিজ বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাঙ্খিরা। সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খিদের কাছে দোয়া চেয়েছেন তারা। এছাড়া প্রথিতযশা এই আইনজীবীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়ার গোচরা চৌমুহনী জামে মসজিদে বৃহস্পতিবার বাদে আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয়দের উপস্থিত থেকে দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমরুল করিম রাশেদ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla