1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ের ত্রাস ইকবাল ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ের ত্রাস ইকবাল ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ৩২৫ বার পড়া হয়েছে
মিরসরাই (চট্রগ্রাম) প্রতিনিধি
মিরসরাইয়ের মিঠাছড়া বাজার এলাকার চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক কারবারীর প্রধান হোতা ত্রাস ইকবাল ডাকাতি চেষ্টা মামলায় গ্রেফতার হয়েছে। মঙ্গলবার ( ৩১ জানুয়ারি) ভোরে মিরসরাই থানা এলাকায় এক বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিভিন্ন ভুক্তোভোগি ও অভিযোগ সূত্রে জানা যায়, সন্ত্রাসী ইকবাল মিঠাছড়া বাজার এলাকায় তার অনুসারীদের নিয়ে ধারাবাহিক অপরাধ কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে আসছে‌। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি সহ মালামাল লুট, ইয়াবা, ফেনসিডিল ও গাজা ব্যাবসায় পরিচালনা করে আসছে। এছাড়া সরকারি খাস জমি দখল, ভূমি দস্যুতা, জবর দখল, অবৈধ স্থাপনা নির্মাণ সহ বেপরোয়া অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিভিন্ন ভুক্তোভোগীরা থানায় ও আদালতে অভিযোগ করতেও ভয় পায় তার বিরুদ্ধে। নিরুপায় হয়ে কয়েকজন ভুক্তভোগী তার বিরুদ্ধে মিরসরাই থানা ও চট্টগ্রাম আদালতে একাধিক মামলা করে। এসব মামলায় বেশ কয়েকবার গ্রেফতার হয়ে ফের জামিনে এসে মামলার বাঁদিদের মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া জামিনে এসেই ফের অপরাধ কর্মকান্ডের নেতৃত্ব দিয়ে থাকে। এসব অপরাধ কর্মকান্ডের মাধ্যমে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা অবৈধ আয় করে অর্ধ কোটি টাকার সম্পত্তি গড়ে তুলেছে। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান, সন্ত্রাসী ইকবালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। মঙ্গলবার ভোরে তাকে একটি ডাকাতি প্রস্তুতি মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla