1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামকে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সংবর্ধনা প্রদান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামকে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সংবর্ধনা প্রদান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ৩১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির।

এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মো: রেদওয়ানুল হক, আমির হোসেন, জাহাঙ্গীর আলম, দিদারুল আলম, আসিফ ইকবাল প্রমুখ । নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের হাতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের মনোগ্রাম খচিত সম্মাননা স্মারক হস্তান্তর করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম।

এ সময়ে নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ চারজাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম. মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামান জীবনের শেষ রক্তবিন্দু বাংলার মাটিতে উৎসর্গ করে দেশপ্রেম ও বিশ্বস্ততার চুড়ান্ত পরীক্ষা দিয়েছেন। তিনি এ কালজয়ী নেতাদের আজীবন স্মরণে রাখার আহবান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla