1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামের পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামের পরিবেশ ও জলবায়ু রক্ষায় কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৫ বছর পূর্তি অনুষ্ঠানে সিটি মেয়র এম রেজাউল চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে আজকে পরিবেশ হুমকির মুখে। পরিবেশকে রক্ষা করতে পারে মানুষের সচেতনতা ও  নাগরিক দায়িত্ববোধ। আর এ নাগরিক দায়িত্ববোধকে নিজেদের দায়িত্ব মনে করে চট্টগ্রামের পরিবেশ রক্ষায় প্রত্যক্ষভাবে নানা সামাজিক কাজে নাগরিক সচেতনতা তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ্যাড ভিশন বাংলাদেশ। এটাকে পরিবেশ রক্ষার আন্দোলনের প্রতিকৃতও বলা যায়।

চট্টগ্রামের পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা  ৩০ জানুয়ারি সোমবার বিকাল চারটায় নগরের চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও নগর আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হেলাল আকবর চৌধুরী বাবর।

সংগঠনের চেয়ারম্যান ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ নওশেদ সারোয়ার পিল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো আব্দুল আজিজ।

সাংবাদিক ও উপস্থাপক আমিনুল হক শাহীন ও বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চসিক প্যানেল মেয়র আলহাজ্ব মো গিয়াস উদ্দিন, কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, আব্দুল মান্নান, চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, দারিদ্র্য বিমোচন ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান চৌধুরী রানা, পটিয়া উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক জাহানারা সাবের, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক স ম জিয়াউর রহমান, কাট্রলী আর্থসামাজিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক মৌসুমী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো মাইনুল ইসলাম এবং কৃতজ্ঞতা জানান এ্যাড ভিশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা, পরিবেশ সংগঠক ও পরিবেশবিদ মাসুদ রানা। সভায় বক্তারা আরও বলেন, ক্রমাগত যে হারে চট্টগ্রামের পরিবেশ বিপর্যয় ঘটছে তাতে মানুষ সচেতন না হলে সামনে বিরাট বিপর্যয় আসতে পারে। তাই সকলকে নাগরিক দায়িত্ববোধ মনে করে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে সংগঠনের ১৫ বছর পূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামের বিশিষ্ট ১৫ জন ব্যক্তিকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla