1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজারে ইয়াবার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কক্সবাজারে ইয়াবার মামলায় ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৬১ বার পড়া হয়েছে

কক্সবাজারে দুই লাখ ইয়াবা পাচারের মামলায় ৮ রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তারা হলেন, মোহাম্মদ দইল্যা, মো. রবি আলম, মোহাম্মদ আলম, মো. শফিকুল, মো. রফিক, মো. নুরে আলম, আলী আহমদ ও নুরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়া ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ম আদালতে এসটি মামলা নং- ৪৫৭/২১ শুনানী শেষে রায় ঘোষণা করেন বিচারক নিশাত সুলতানা। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রাষ্টপক্ষের কৌসুলি ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২১ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় আটজন রোহিঙ্গা নাগরিক। তারপর টেকনাফ থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন। আদালত সুত্রে জানা গেছে, ২০২১ সালে বাংলাদেশে প্রবেশের সময় সেন্টমার্টিন উপকুলের দক্ষিণে বঙ্গোপসাগর থেকে দুই লাখ ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে আটক হয় আটজনের সংবদ্ধ ইয়াবা পাচারকারী চক্র। ওই সময় কোস্টগার্ডের কর্মকর্তারা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। সে মামলার দীর্ঘ শুনানী শেষে বিচারক রায় ঘোষণা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla