1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে আটক ১ - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

মিরসরাইয়ে স্কুল ছাত্রী অপহরণের অভিযোগে আটক ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৩২ বার পড়া হয়েছে

মিরসরাইয়ে এক স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা কালে রিয়াজুল ইসলাম (২৪) নামে ১জনকে আটক করা হয়েছে। আটককৃত আসামী ভোলা জেলার লালমোহন থানার মো: আলী আজগর এর ছেলে।

২৯ জানুয়ারি রোববার রাতে এ ঘটনায় মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন ছাত্রীর মা।

জানা গেছে, মিরসরাই উপজেলার দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী ছদ্মনাম নিলুফা বেগম  স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে কৌশলে অপহরণ করার ছেষ্টা করেন রিয়াজুল ইসলাম (২৪)। স্কুল ছাত্রীকে কুমিল্লা কোটবাড়িয়া নেয়ার কথা বলে ঢাকাগামি সৌদিয়া পরিবহনের টিকিট কাটেন তিনি।

আমাদের মিরসরাই প্রতিনিধি আশরাফ উদ্দিন জানান,  মেয়েটির পরনে স্কুল ড্রেস ও কাঁধে স্কুল ব্যাগ দেখে স্থানীয়দের সন্দেহ হলে কাউন্টারের সহায়তায় তাকে আটক করে জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়। খবর পেয়ে কিশোরীর মা তার মেয়েকে উদ্ধার করে পরবর্তীতে বাদি হয়ে জোরারগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। দূর্গাপুর নগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন জানান, স্কুুল থেকে বাড়ি যাওয়ার সময় পথে অপ্রাপ্ত বয়স্ক স্কুল ছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা করে রিয়াজুল ইসলাম। পরে স্থানিয়দের সন্দেহ হলে তদের আটক করে থানা হেফাজতে দেয়া হয়। জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম জানান, সোমবার দুপুরে ভিকটিম এর জবানবন্দি নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার এবং ভিকটিম এর দেওয়া জবানবন্দি অনুযায়ী তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আসামীকে চালান দেওয়া হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla