1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শ্রমিক ইউনিয়ন এর নামে চাঁদা উত্তোলন, চাঁদা কম দেওয়ায় চালককের উপর হামলা - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

শ্রমিক ইউনিয়ন এর নামে চাঁদা উত্তোলন, চাঁদা কম দেওয়ায় চালককের উপর হামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

২৬ শে জানুয়ারি দুপুর ২ ঘটিকার সময় নগরীর লেবার কলোনী রেলগেইট সংলগ্ন ডিপোর সম্মুখে চাঁদা কম দেওয়ায় চালককের উপর হামলার ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর নামে সাধারণ চালকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা রসিদের মাধ্যমে তোলা হয় বলে অভিযোগ সংগঠনের নেতাদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীরা জানান,চাঁদা উত্তোলনকারীদেরকে ১০ টাকা চাঁদা কম দেওয়ার কারনে ট্রাক চালক মহিন উদ্দিনের উপর অতর্কিত হামলা হামলার ঘটনা ঘটে।

এ সময় মহিন উদ্দিন এর উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান,চট্টগ্রাম লেবার কলোনী ডিপোতে প্রতিদিন প্রায় ৫ হাজার গাড়ী লোড করার জন্য প্রবেশ করে।

এ সকল গাড়ী থেকে সংগঠনের সহ-সাধারন সম্পাদক হারুন ও তার সহযোগী আরিফ সিন্ডিকেট বোঝাইকৃত ট্রাক ও কাভার্ডভ্যান থেকে সংগঠনের নাম ভাঙ্গিয়ে, টোকেনের বিনিময়ে প্রতিটি পণ্য বোঝাইকৃত গাড়ির চালকের কাছ থেকে ৩০ টাকা চাঁদা উত্তোলন করে যাচ্ছে সংগঠনের নেতৃত্বে থাকা হারুনসহ তার সহযোগীরা। চাঁদার পরিমাণ প্রতিদিন প্রায় ১,৫০০০০ (দেড় লক্ষ) টাকা, যা মাসে প্রায় ৪৫,০০০০০ (পয়তাল্লিশ লক্ষ) টাকার সমপরিমাণ । কিন্তু ২৬ জানুয়ারী বৃহস্পতিবার ১০ টাকা চাঁদা কম দেওয়ায় চাঁদাবাজ হারুন ও সহ-সভাপতি আরিফ সিন্ডিকেটের লোকজন ট্রাক চালক মহিন উদ্দিনের উপর অতর্কিত হামলা চালায়। আহত মহিউদ্দিনকে মুমূর্ষ অবস্থায় আমরা চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। চালকের উপর হামলার প্রতিবাদে সাধারণ শ্রমিকরা বলেন, চিহ্নিত চাঁদাবাজদের সনাক্ত করে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে

ঘটনার বিষয়ে ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, শ্রমিকের উপর হামলার বিষয়টি শোনার সাথে সাথে, ঘটনাস্থলে আমার থানা পুলিশ পাঠায়। বিক্ষুব্ধ শ্রমিকদেরকে সুশৃংখল করার জন্য আমার থানা পুলিশ যথেষ্ট ভূমিকা রাখে। আহত শ্রমিক মহিন উদ্দিন প্রশাসনের সহযোগিতা চাইলে, তদন্ত সাপেক্ষে অপরাধীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
ঘটনার বিষয় জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর সবুর বলেন, আমরা শ্রমিক মইন উদ্দিনের উপর হামলার ঘটনাটি জানতে পেরেছি, এটি একটি অনাকাঙ্ক্ষিত দুঃখজনক ঘটনা। শ্রমিকের উপর হামলার ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে আমার নেতৃবৃন্দদেরকে পাঠায়। তারা সেখান থেকে আহত মহিন উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করায়। প্রাথমিক চিকিৎসা শেষে মহিন উদ্দিনকে যাবতীয় খরচ পাতি তার হাতে দিয়ে বাসায় পাঠিয়ে দিই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla