1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদককে লাখ টাকা জরিমানা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদককে লাখ টাকা জরিমানা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কাটার দায়ে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পদক মোজাহের হোসেন চৌধুরী সোহেল পরিচালিত এফবিবিআই ব্রিক ফিল্ডকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে উপজেলার মিরসরাই সদর ৯নং ইউনিয়নের তালবাড়িয়া রেললাইন এলাকায় এ অভিযান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন অভিযানটি পরিচালনা করেন।

জানা গেছে, মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার রেললাইনের উত্তর পাশে পাহাড়ের মাটি কেটে জামালের দোকান এলকা প্রয়াত নওশা মিয়া চেয়ারম্যানের ছেলে ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পদাক মো: মোজাহের হোসেন চৌধুরী হোসেলের এফবিবিআই ব্রিক ফিল্ডে নেওয়া হয়। অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে হাতেনাতে প্রমান পাওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করেন ওই ব্রিক ফিল্ড কে। সাথে সাথে অবৈধভাবে মাটি নিয়ে যাওয়ার জন্য তৈরিকৃত রাস্তাটিও বন্ধ করেন । এব্যাপারে জানতে মোজাহের হোসেন চৌধুরীর ফোন নাম্বারে বাবার বার ফোন করে তাকে পাওয়া যায়নি। তবে ইটভাটা মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম খোকা জানান, কেউ আইন অমান্য করলে অবৈধ ভাবে মাটি কাটলে তার দায়ভার মালিক সমিতি নিবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এফবিবি আই ব্রিক ফিল্ডকে মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla