1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
সাবেক মেয়র এম মনজুর আলম এর পিতার ওরশ শরীফ উপলক্ষে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বস্ত্র, খাদ্য ও অর্থ বিতরণ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরের শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে চট্টগ্রাম রোটারি সেন্টারের বর্ষবরণ অনুষ্ঠানে সংসদ সদস্য সরওয়ার জামান নিজাম পহেলা বৈশাখ বাঙালির অসম্প্রদায়িক উৎসব চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত সাংবাদিককে না পেয়ে গাড়ি পাহারাদারের উপর চড়াও — পুলিশের বিরুদ্ধে ছিনতাই ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী হাড্ডি কোম্পানির জায়গা হিসেবে পরিচিত পানওয়ালা পাড়ায় সিডিএর অভিযান যশোরের শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি মিলন মারামারি ও বিস্ফোরক মামলায় শোন অ্যারেস্ট

সাবেক মেয়র এম মনজুর আলম এর পিতার ওরশ শরীফ উপলক্ষে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বস্ত্র, খাদ্য ও অর্থ বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ এম. মনজুর আলমের শ্রদ্ধেয় পিতা খাদেমূল আউলিয়া আলহাজ্ব  আবদুল হাকিম মাইজভাণ্ডারী (র.) বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে ২৭ জানুয়ারি ২০২৩ খ্রি. বাদে জুমা এইচএম ভবন মিলনায়তনে এতিম, প্রতিবন্ধী ও দুস্থ নরনারীদের মাঝে বস্ত্র, খাদ্য ও অর্থবিতরণ কর্মসূচি পালিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।

অনুষ্ঠানে বাগদাদ শরীফ ইরাক থেকে আগত আওলাদে রাসূল (সা.) আওলাদে গাউছুল আজম হযরত আল্লামা আবদুল কাদের আফিফ আবদুল কাদের আল জিলানী ও আওলাদে রাসূল (সা.) আওলাদে গাউছুল আজম হযরত আল্লামা আবদুর রহমান আফিফ আবদুল কাদের আল জিলানী, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ মিজানুর রহমান, বাবুল হক, আলহাজ¦ আবদুল হাকিম মাইজভান্ডারীর আওলাদ আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনা কমিটির পরিচালকবৃন্দের মধ্যে আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মো: সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, বাদশা আলম, মাওলানা সৈয়দ ইউনুছ রজভী সহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বাগদাদ থেকে আগত মেহমানদের অবগতির জন্য তাদের সেবার ধরণসমূহ তুলে ধরেন। তিনি বলেন, তাদের ফাউন্ডেশন পরিচালিত ৯১টি প্রতিষ্ঠানের সেবা কার্যক্রম বিশদভাবে উপস্থাপন করেন। তিনি আরো বলেন, আল্লাহর সন্তুষ্টি বিধানে তাদের সকল কর্মকাণ্ড নিবেদিত। অনুষ্ঠানে এতিম, প্রতিবন্ধী ও দুস্থদের মাঝে বস্ত্র, অর্থ ও খাদ্য বিতরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla