1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মহিউদ্দিন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামের নতুন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মহিউদ্দিন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩১০ বার পড়া হয়েছে
 চট্টগ্রামের নতুন বিভাগীয় পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীরের স্বাক্ষরে  জারিকৃত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের চলতি দায়িত্বে থাকা ডা. মো. সাখাওয়াত উল্যাহকে বদলি পূর্বক ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইনফেকসাস ডিজিস (বিআইটিআইডি)’র পরিচালক করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, স্বাস্থ্য – সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীরের স্বাক্ষরে ২৩ জানুয়ারি জারিকৃত অপর এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমাকে ‘রাঙ্গামাটি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla