1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বিএনপির কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ঝালকাঠি জেলা বিএনপি বুধবার দুপুর ১২টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ২০০৮ সংসদ নির্বাচনে রাজাপুর-কাঠালিয়ার বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের সদস্যসচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিএনপি নেতা এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু সহ জেলাধীন সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, অগণতান্ত্রিক ভোট চোর সরকার গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছে। ১৯৭৫ সালে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা স্বাধীন বাংলাদেশে প্রথম গণতন্ত্র হত্যা করেছিল। সেই ধারাবাহিকতা এখনো চলমান। তাদের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করতে হবে। ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে সবাইকে একযোগে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla