1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইমরানা জামান ও এক্সিকিউটিভ মামুন সালাম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মেঘনা ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইমরানা জামান ও এক্সিকিউটিভ মামুন সালাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩৯৭ বার পড়া হয়েছে

বিশিষ্ট নারী শিল্পোদ্যোক্তা ইমরানা জামান চৌধুরী মেঘনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া একই সভায় বিশিষ্ট শিল্পোদ্যোক্তা মোহাম্মদ মামুন সালাম মেঘনা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ইমরানা জামান চৌধুরী বর্তমানে তিনি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং লাইট হাউজ নেভিগেশন লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন। তিনি ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যন্সে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন। দেশে শিল্প-বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও নিয়োজিত রয়েছেন।

পক্ষান্তরে, সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী মোহাম্মদ মামুন সালাম চট্টগ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সালাম মেঘনা ব্যাংক লিমিটেডের স্পন্সর ডিরেক্টর এবং মেঘনা ব্যাংক লিমিটেডের বোর্ডে সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের প্রতিনিধিত্ব করছেন। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের অডিট কমিটিরও সদস্য।

তিনি সেলিম অ্যান্ড ব্রাদার্স লিমিটেড, সালাম অ্যাপারেল লিমিটেড, ফ্যাশন ক্রাফট লিমিটেড, রিলায়েন্স অ্যাপারেল লিমিটেড, রিলায়েন্স ডেনিম ইন্ড লিমিটেড, রিলায়েন্স বক্স ইন্ড লিমিটেড, রিলায়েন্স ওয়াশিং ইন্ড লিমিটেডের এবং ফোর সিজনস রিসোর্টস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালকের পদে রয়েছেন। এছাড়া, তিনি বেঙ্গল সিনথেটিক ফাইবারস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবেও দায়িত্বরত রয়েছেন।

তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং তার জনহিতকর অবদানের জন্য ব্যাপকভাবে প্রশংসিত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla