1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তার স্মৃতি বিজড়িত প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান খান সাহেব আবদুল হাকিম মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের সাথে মতবিনিময় করলেন - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তার স্মৃতি বিজড়িত প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান খান সাহেব আবদুল হাকিম মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকদের সাথে মতবিনিময় করলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ১৭ জানুয়ারী সকালে তাঁর প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান মনছুরাবাদস্থ খান সাহেব আবদুল হাকিম মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কে.এস আবদুল হাকিম মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন সরেজমিনে পরির্দশন করেন পরে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময়ে মিলিত হন। তিনি তার পিতা আলহাজ্ব আবদুল হাকিম মাইজভান্ডারীর ২৭তম ওরশ শরীফ উপলক্ষে গৃহীত কর্মসূচী এবং ওরশ মোবারকে অংশ গ্রহণ করার জন্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের দাওয়াত দেন। এ সময় তিনি বলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠান দু’টির সাথে আমি এবং আমার বাবার বহুদিনের স্মৃতি রয়েছে। এ বিদ্যালয় থেকে পাশ করে বহু গুণিজন দেশ এবং জাতির সেবায় নিয়োজিত আছেন। আগামীতেও অত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে বহু গুনিজন দেশের সেবায় আত্ননিয়োগ করবেন বলে আমি আশাবাদী। সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম তার ছাত্রজীবন চলাকালীন অত্র বিদ্যালয়ের স্মৃতি চারণ করে বলেন, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদে সাক্ষাৎ পেলে আমার মনটা উৎফুল্ল হয়। সাবেক মেয়র তার পিতা আলহাজ্ব আবদুল হাকিম মাইজভান্ডারী (রহ:) এর বার্ষিক ওরশ শরীফে সকলকে আগামী ২৬ জানুয়ারী সন্ধ্যায় আলহাজ্ব মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজ এর দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মিলনায়তনে উপস্থিত থেকে কর্মসূচী সফল করার আহবান জানান। মতবিনিময়ে অত্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, এসএম আকাশ, শাহীন আফরোজ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুসরাত জাহান, প্রাক্তন ছাত্র মিয়া হারুন খান, শামসুল ইসলাম, বাবু মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla