1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শীতার্তদের সাহায্য ও সেবা পুণ্যময় ইবাদত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শীতার্তদের সাহায্য ও সেবা পুণ্যময় ইবাদত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। অসহায় মানুষকে দুর্দিনে সাহায্য, সহানুভূতি ও সহমর্মিতার মানসিকতা যাদের নেই, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং নামাজ, রোজার সঙ্গে জনকল্যাণের তথা মানবিকতা ও নৈতিকতার গুণাবলি অর্জন করাও জরুরি। বক্তারা মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার অনুরোধ জানান।

১৪ জানুয়ারী শনিবার বিকেলে নগরীর অক্সিজেনস্থ শাহ হাবিব উল্লাহ স্কুল ময়দানে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম মহানগর এবং সুন্দর আগামী ফাউন্ডেশনের যৌথ তত্ত্বাবধানে অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণকালে বক্তারা এসব কথা বলেন। আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম মহানগর এর আহবায়ক আবু সাদাত মোহাম্মদ সায়েম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মুহাম্মদ রোকনুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত যুব পরিষদ নেতা ও হৃদয়ে মা-বাবা ফাউন্ডেশনের উপদেষ্টা মানবতাবাদী ডাঃ মনির আজাদ। অতিথি ছিলেন ফয়যানে হাশেমী ইসলামী সেন্টার এর উপাধ্যক্ষ মাওলানা কাযী মুহাম্মদ ওমর ফারুক আল-কাদেরী, আহলে সুন্নাত যুব পরিষদের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোজাহেরুল হক কায়সার, আহলে সুন্নাত যুব পরিষদ হাটহাজারী শাখার সাধারণ সম্পাদক এস এম আবদুস শুক্কুর, যুব পরিষদ বায়েজিদ থানা শাখার সভাপতি মোহাম্মদ রাশেদুল ইসলাম, হৃদয়ে মা-বাবা ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু তৈয়ব সোহেল, ইচ্ছা ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলাম হৃদয়, শায়ের ছৈয়দ মোহাম্মদ আদিল, আহলে সুন্নাত যুব পরিষদ নেতা সাইফুদ্দিন শান্ত, শিক্ষিকা রাবেয়া বেগম, মোহাম্মদ ফাহিম, মিনার মেহমুদ, কাযী মইনুল আহছান প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla