1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চোরের হাতে গৃহকর্তা খুন সাতকানিয়া ছদাহায় - পূর্ব বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

চোরের হাতে গৃহকর্তা খুন সাতকানিয়া ছদাহায়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

মিনহাজ বাঙালী

চট্টগ্রামের সাতকানিয়ায় চোরের দলের পিটুনিতে মোহাম্মদ ইউনুস (৬৮) নামে এক গৃহকর্তা খুন হয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খোর্দ্দ কেঁওচিয়ায় এ ঘটনা ঘটে। ইউনুস ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলের দিকে কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. ইউনুসের বাড়িতে চুরি করতে শওকত নামে স্থানীয় একজন প্রবেশ করে ভেতরে দরজা আটকে দেয়। ইউনুসের পুত্রবধূ পেছনের দরজা দিয়ে তাকে ঘরের মধ্যে আটকে রেখে শ্বশুরকে ডেকে আনে। শ্বশুর এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নানারকম বিভ্রান্তকর কথাবার্তা বললে তার বাবাকে ফোন করে ডাকতে বলেন। ওই সুযোগে সে তার সঙ্গী সৈকত, লোকমান ও সাগরকে মোবাইল ফোনে খবর দিলে তাদের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল ইউনুসের বাড়িতে প্রবেশ করে সালিশ-বিচারের নামে তাকে ছিনিয়ে নিতে চেষ্টা করে। এতে বাধা দওলে ইউনুস ও তার স্ত্রী নাসিমা আক্তারকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাঠি পেটা করে তারা পালিয়ে যায়। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পদুয়া হাসপাতালে নিয়ে গেলে ইউনুসকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তবে পুলিশ বলছে, ঘটনাটি একটি আশ্রয়ণ কেন্দ্রে। ওই বাড়িতে ঢুকে চুরি করার মতো কোন জিনিসপত্র লক্ষ্য করা যায়নি। নিহতের লাশ সুরতহালের সময় আঘাতের কোন চিহ্নও পাওয়া যায়নি। সাতকানিয়া থানার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শিবলী নোমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি একটি আশ্রয়ণ প্রকল্পে। ঘরের ভেতরে চুরি করার মতো কোন জিনিসপত্র দেখা যায়নি। বাকবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। লাশের সুরতহালে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। তারা যে লোককে আটকেছিল তাকে আমরা শনাক্ত করেছি। আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla