1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজাপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৪৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে মো. ইব্রাহীম রাসেল ওরফে (জামাই) রাসেল (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬জানুয়ারি) সন্ধ্যায় রাজাপুর উপজেলা সদরের বাজার রোড খালের পার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে রাজাপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, ব্রাক্ষনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার টিয়ারা এলাকার মো. ওয়ালীউল্লাহর ছেলে ইব্রাহিম রাসেল। বর্তমানে রাসেল রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় ভাড়া বাসায় থাকে। এবং রাজাপুর উপজেলায় থেকে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। এর আগেও গত ২৫ ফেব্রুয়ারি রাজাপুর থানা পুলিশ তাকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করেছিল। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। শনিবার (৭জানুয়ারি) সকালে তাকে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla