1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলী থেকে ৩ কোটি টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কর্ণফুলী থেকে ৩ কোটি টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ বার পড়া হয়েছে

  কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের  কর্ণফুলী থানাধীন বদলপুরা এলাকা থেকে ৯৩ হাজার ৪শ পিচ  ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। সোমবার (২ জানুয়ারি) বিকেলে আনোয়ারা উপজেলার কর্ণফুলী থানাধীন বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩) জানুয়ারি দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো.আব্দুর রহিম (৩০) সে কর্ণফুলী থানাধীন বদলপুরা এলাকার মো. ইলিয়াসের পুত্র। র‍্যাবের দাবি, ইয়াবার মূল্য দুই কোটি ৮০ লক্ষ টাকা।

র‍্যাব জানায়, কর্ণফুলী থানাধীন বৈরাগ এলাকার একটি বাসায় ইয়াবা মজুদের তথ্য পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের ঘরের খাটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতার মাদক বিক্রেতা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla