1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
হালিশহর একাদশ ক্লাবের কিশোর ফুটবল টিমের জার্সি উন্মোচন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

হালিশহর একাদশ ক্লাবের কিশোর ফুটবল টিমের জার্সি উন্মোচন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৩১৬ বার পড়া হয়েছে
৩জানুয়ারী চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার আয়োজনে কিশোর ফুটবল লিগ ২০২২-২৩ এবং আসন্ন জেলা যুব‌ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে নগরীর ৩৯নং ওয়ার্ডস্থ হালিশহর একাদশ ক্লাবের দুটি জার্সি উন্মোচন করলেন ক্লাবের ফুটবল উপ-কমিটির সহ-সভাপতি ও সাবেক ক্রীড়াবিদ, সংগঠক মোঃ নুরুল আমিন সোহেল।
২রা জানুয়ারি সোমবার বিকেলে দামপাড়া পুলিশ লাইন মাঠে কিশোর ফুটবল চলাকালে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের টিম ম্যানেজার ও আহ্বায়ক বাবুল হোসেন বাবলা, পরিচালক মোঃ আকতার হোসেন, ফুটবল সহ-সম্পাদক মোঃ শাহেদুর রহমান শাহেদ, সহকারী কোচ মোঃ মামুনুর রশিদ মামুন, সাবেক ফুটবলার আঃ রহিম, আবু জাফর আহমদ বাবু,সংগঠনের সদস্য মোঃ শাহজাহান,এম,ইউ বাহার, একাডেমি সদস্য মোঃ তামিম, রাহাত হাসান , কিশোর ফুটবল টিম এর অধিনায়ক মোঃ ফয়সাল সহ-অধিনায়ক মোঃ রবিন ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিগের প্রথম ম্যাচে সীতাকুণ্ড যুব কিশোর টিমের কাছে ৪-১ গোলে হালিশহর একাদশ পরাজিত হয়েছে। লিগের ২য় ম্যাচে আগামী ০৫জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে মহসিন সাজু একাডেমির বিপক্ষে খেলবে হালিশহর একাদশ ক্লাব।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla