1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেক মেয়র এম. মনজুর আলম-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং মসজিদ নির্মাণে ৩৫টন রড অনুদান প্রদান - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

সাবেক মেয়র এম. মনজুর আলম-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং মসজিদ নির্মাণে ৩৫টন রড অনুদান প্রদান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২১৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশরের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম শারীরিকভাবে অসুস্থ। তাঁর সুস্থতা কামনায় ৩ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ২১৮ দেওয়ান হাটে মোস্তফা হাকিম কর্পোরেট কার্যালয়ে সকাল থেকে খতমে কোরআন, খতমে বোখারি, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে সেফা, দোয়া, মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ¦ সরওয়ার আলম চৌধুরী, মোহাম্মদ ইব্রাহীম, জিএম নুপুর চৌধুরী, মাওলানা মোহাম্মদ ইউনুছ সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া অলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. লিয়াকত আলী। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং আলহাজ¦ এম. মনজুর আলমের সুস্থতা কামনা করা হয়। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সমাজসেবক হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম চট্টগ্রাম নগরীর ৮নং শুলকবহর ওয়ার্ডস্থ প্রত্যাশা সিডিএ আবাসিক এলাকায় নির্মাণাধীন জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের জন্য প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যমানের ১৮ মে.টন রড এবং ৬নং পূর্বষোলশহর ওয়ার্ডস্থ হাজী আবুল হোসেন জামে মসজিদ নির্মাণের জন্য ১৪ লক্ষ টাকা মূল্যমানের ১৭ মে. টন রড অনুদান হিসেবে প্রদান করেছেন। সকালে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমের পক্ষে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ সরওয়ার আলম উল্লেখিত মসজিদদ্বয়ের পরিচালনা কমিটির হাতে রড প্রদানের ডিও লেটার হস্তান্তর করেন। এ সময় আলহাজ¦ সরওয়ার আলম বলেন, সমাজ বিনির্মাণে দুস্থ মানবতার সেবায় এবং পবিত্র ইসলাম ধর্ম সহ সকল ধর্মের সেবায় নিয়োজিত আমাদের হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট। তিনি তাদের সেবাধর্মী কর্মকাণ্ড সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় জান্নাতুল ফেরদাউস জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক আলহাজ¦ মোহাম্মদ আলী আকবর, কোষাধ্যক্ষ আলহাজ¦ মোহাম্মদ আলী আক্কাস, হাফেজ মাওলানা আমিনুল ইসলাম ও মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla