1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করলে চট্টগ্রাম থেকে গণআন্দোলন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জাতীয় পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করলে চট্টগ্রাম থেকে গণআন্দোলন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ২৭৬ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে পরিকল্পিতভাবে সরকার ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় পার্টির উপর ভর করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসা মাত্র বেঈমানী করেছে সরকার। ক্ষমতায় এসে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং নেতা কর্মীকে মূল্যায়ন করা দুরের কথা একের পর এক ষড়যন্ত্র শুরু করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং দলকে সরকার নিয়ন্ত্রে নেয়ার ষড়যন্ত্র করছে। জিএম কাদেরের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ না করলে চট্টগ্রাম থেকে জাতীয় পার্টির নেতা কর্মীরা সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণআন্দোলনের ডাক দিবে।

রবিবার ১ জানুয়ারী বিকালে চট্টগ্রাম জেলা পরিষদ মার্কেটস্থ দক্ষিণ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে সভাপতির বক্তব্যে জেলা জাপার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুচ্ছফা সরকার উপরোক্ত কথাগুলো বলেন। জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী দক্ষিণ জেলা পার্টির উদ্যোগে সংগঠনের আহবায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আব্দুর রব চৌধুরী টিপু জাপার যুগ্ম আহবায়ক বোরহান উদ্দীন ফারুকীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া চৌধুরী, জেলার যুগ্ম আহবায়ক মাহমুদুল হক বেঙ্গল, আনোয়ারা উপজেলা আহবায়ক মো. সেলিম, সদস্য সচিব হারুনুর রশীদ। দক্ষিণ জেলা জাপা নেতা কাজী নুরুচ্ছফা, নুরুল ইসলাম, নাছির উদ্দীন, সিরাজুল ইসলাম ষ্টিল, নুর হোসেন, নুর মোহাম্মদ, এটিএম শাহদাত হোসেন, জামাল উদ্দীন, আব্দুর রহমান, আবুল হাশেম, ডা. নুরুল ইসলাম, নুরুল আবছার, মো. জয়নাল, রফিক কন্ট্রকটার, মো, রুবেল, নাছির কন্ট্রকটার, শাহ আলম, মো. ইমরান, আবু বক্কর ছিদ্দিকীসহ জেলা আহবায়ক কমিটি এবং বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla