1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রেল পরিবার সুহৃদ সংসদ আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে-বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রেল পরিবার সুহৃদ সংসদ আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে-বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

 

৭১ এর মুক্তিযুদ্ধের উপরে শিশু-কিশোরদের মন থেকে উঠা স্মৃতিগুলো তুলির আচরের মাধ্যমে ফুটিয়ে তুলে দেশ প্রেমের প্রতি যে ভালোবাসা দেখিয়েছে মুক্তিযোদ্ধাদের কাছে তা গর্বের এবং গৌরবের। বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃতি ইতিহাস তুলে ধরে তাদেরকে দেশ প্রেমের প্রতি এগিয়ে আসতে হবে। ৭১ সালে সমাজের উচ্চবিত্তের চেয়ে মধ্যবিত্তের ও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখ্য যোগ্য। পাকহানাদার বাহিনীদের অত্যাচার চলাকালীন অবুঝ শিশু-কিশোররাও আমার মত অনেক গেরিলা মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়ে মুক্তিযুদ্ধকে স্বার্থক করে ছিল। আল বদর রাজাকার বাহিনীরা মুক্তিযোদ্ধাদের খুজতে গিয়ে অনেক শিশু-কিশোরকেও নির্যাতন করেছে তবুও তাড়া মুক্তিযোদ্ধাদের লুকিয়ে থাকা গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয়নি। রেল পরিবার সুহৃদ পরিবার আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ গবেষনা পরিষদের চেয়ারম্যান ও ইতিহাস লেখক বীর মুক্তিযোদ্ধা ড. মাহফুজুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন। নগরীর পলোগ্রাউন্ডস্থ ওয়াজিউল্লাহ ইনস্টিটিউট কার্যালয়ে সংগঠনের আহবায়ক সাবেক সংসদ সদস্য মজাহারুল হক শাহ সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান, সংগঠনের সদস্য সচিব রিজওয়ানুর রহমান খান, অধ্যাপক নোমান ছিদ্দিকী, মোঃ আমির হোসেন, ফেরদৌস খান, এ.কে.এম আইয়ুব, আবদুল হান্নান হীরা, মোঃ আবু ইউসুফ শামীম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত পাঠ করেন সাবরিনা জান্নাত ফাতিমা। অনুষ্ঠানে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় ক/খ-বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী সহ মোট ৪০জন অংশগ্রহণকারীদের পুরষ্কার প্রদান করা হয়।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla