1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শীতের রাতে গরম পিঠা নিয়ে হাজির দূর্বার তারুণ্য - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শীতের রাতে গরম পিঠা নিয়ে হাজির দূর্বার তারুণ্য

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৯৪ বার পড়া হয়েছে

“ধনী গরীব ভাই ভাই, শীতের পিঠা খাব সবাই” এই স্লোগানকে ধারন করে বাংলাদেশে সাড়া জাগানো জনপ্রিয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দূর্বার তারুণ্য ‘শীতের পিঠা’ নামক এক ব্যতিক্রমী কার্যক্রমের উদ্বোধন করেছে।

আজ ২৫ শে ডিসেম্বর (রবিবার) সন্ধ্যায় চট্টগ্রামের নন্দনকানন এলাকায় শতাধিক অসহায় ও দুঃস্থ মানুষকে হরেক রকম শীতের পিঠা খাওয়ানো হয়। এসকল পিঠার মধ্যে ছিল ভাপা পিঠা, চিতল পিঠা, দুধ চিতাই, সাঝের পিঠা ইত্যাদি। দূর্বার তারুণ্য এর স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, অনেকের কাছে বর্তমানে শীতের পিঠা এক ধরনের বিলাসিতা মতো মনে হতে পারে। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আমরা শীতকালে সবাই কমবেশি শীতের পিঠা খেয়ে থাকি অথচ পথের ধারের অসহায় মানুষের কথা চিন্তা করি না। বড়জোর আমরা তাদের জন্য কিছু শীত বস্ত্রের ব্যবস্থা করি। আমরা আসলে সমাজের বৈষম্যের মানসিকতা হটাতে চাই। আমাদের দ্ধারা লাখ লাখ কোটি কোটি মানুষকে পিঠা খাওয়ানো সম্ভব নয়, তবে আমাদের এই কার্যক্রমে উদ্ধুদ্ধ হয়ে যদি সমাজের সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসে তাহলেই সম্ভব বৈষম্য দূর করা।

এসময় আরও উপস্থিত ছিলেন দূর্বার তারুণ্য এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আদিল, সাংগঠনিক সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম, রবিউল হাসান, হযরত আলী মোবারক, মোঃ কামরুল ইসলাম, মারুপ আল হাসান, মোঃ রিয়াদসহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla