1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ছিনতাই অভিযোগে গ্রেফতার ১ - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ছিনতাই অভিযোগে গ্রেফতার ১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫২৯ বার পড়া হয়েছে

নওগাঁ প্রতিনিধি 

নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের আভিযোগে সোহেল রানা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে উপজেলার তেলিহার গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সোহেল উপজেলার বকাপুর গ্রামের আফছার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জেলার নিয়ামতপুর উপজেলার কাটনা গ্রামের মৃত ওসমান মন্ডলের ছেলে আবু বক্কর সিদ্দিককে তার শ্যালকের বিবাহের পাত্রী (মেয়ে) দেখানোর জন্য মহাদেবপুর-মাতাজিহাট সড়কের হায়দ্রাবাদ এলাকায় নিয়ে যায় সোহেল। এ সময় সোহেল ও তার সহযোগিরা আবু বক্কর সিদ্দিককে প্রাণনাশের ভয় দেখিয়ে তার ব্যবহৃত নীল রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটর সাইকেল (নওগাঁ-হ-১২-১৫১৪), একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। খবর পেয়ে মহাদেবপুর থানা পুলিশ তেলিহার আদর্শ গ্রামের পুকুর পাড় থেকে সোহেলকে গ্রেপ্তার করে মোটর সাইকেল ও মোবাইল ফোনটি উদ্ধার করে।

এ ঘটনায় ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে উপজেলার চেরাগপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে কুখ্যাত ডাকাত আতাউর রহমান শান্তসহ ৪ জন কে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, গ্রেপ্তারকৃত সোহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla