1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঢেমশা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের সভায়-সাংবাদিক আবু সুফিয়ান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঢেমশা উচ্চ বিদ্যালয়ে বিজয় দিবসের সভায়-সাংবাদিক আবু সুফিয়ান প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৩০২ বার পড়া হয়েছে

 

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৫১ তম মহান বিজয় দিবসের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ গত ১৬ ডিসেম্বর সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আবু সুফিয়ান।

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার।

বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়ুয়া, ইউপি সদস্য রমজান আলী, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মিন্টু সেন, কাজল মজুমদার, রাজীব পালিত প্রমুখ। সভা শেষে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সভার শুরুতে প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু, বঙ্গমাতা, জাতীয় চারনেতা, সকল শহীদ মুক্তিযোদ্ধা ও ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বিজয়ের ৫১তম বার্ষিকীতে বাংলাদেশ বঙ্গবন্ধুর সত্যিকার বাংলাদেশ বিনির্মাণের পথেই এগিয়ে যাচ্ছে। তিনি বলেন বর্তমান প্রজন্মাকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। বঙ্গবন্ধুর মহান নেতৃত্ব ও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের ইতিহাস প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন শিক্ষার্থীদেরকে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম, সততা ও মানবতার শিক্ষাও ছাত্রজীবন থেকেই অধ্যয়ন করতে হবে। আজকের শিক্ষার্থীরায় আগামী দিনের জাতির নেতৃত্ব দিবে। তিনি বলেন-জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনি দেশের স্বাধীনতা বিরোধী শক্তি নানা কলাকৌশলে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি সকল অপশক্তি, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের বিরুদ্ধে সজাগ থেকে আগামীতে আবারো স্বাধীনতা স্বপক্ষের দল আওয়ামী লীগকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla