1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ছাত্রসেনা বাকলিয়া থানার বিজয় দিবস পালন ও অভিষেক সম্পন্ন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ছাত্রসেনা বাকলিয়া থানার বিজয় দিবস পালন ও অভিষেক সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর আওতাধীন বাকলিয়া থানার শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও মহান বিজয় দিবসের আলোচনা সভা দোয়া মাহফিল ১৭ ডিসেম্বর সকালে স্থানীয় কালামিয়া বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে থানা ছাত্রসেনা সভাপতি মুহাম্মদ নকিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর সহ সভাপতি মুহাম্মদ তারিফ হোসাইন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর উত্তর সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল করিম সেলিম।

বিশেষ বক্তা ছিলেন ছাত্রসেনা মহানগর উত্তর সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন রেজা, থানা ছাত্রসেনার সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় থানা দায়িত্বশীলদের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ ইউনুছ, মুহাম্মদ রিদোয়ান, সাকি কাউসার, নূর মোহাম্মদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের মহান বিজয় আমাদের জন্য গৌরবের। এ বিজয়কে ধরে রাখতে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে বর্তমান প্রজন্মকে দেশ গড়ার কাজে নিজেকে আদর্শিক সুনাগরিক হিসেবে তৈরি করতে হবে। অনুষ্ঠানে মহান শহীদদের মাগফেরাত কামানয় দোয়া ও মুনাজাত করা হয়। এবং আগামী ৭ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসমাবেশ সফল করার জন্য ছাত্রসমাজের প্রতি উদাত্ত্ব আহ্বান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla