1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে বন্দর কর্মকর্তার স্ত্রীর নামে সম্পদের পাহাড়! দেখার কি কেউ নেই? - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে বন্দর কর্মকর্তার স্ত্রীর নামে সম্পদের পাহাড়! দেখার কি কেউ নেই?

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

সাইফুল ইসলাম
‘চট্টগ্রামে বন্দর কর্মকর্তার স্ত্রীর নামে সম্পদের পাহাড়’ শীর্ষক সংবাদ পূর্ব বাংলায় প্রকাশিত হয় গত সেপ্টেম্বরে । সংবাদ প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে আমাদের প্রতিনিধিকে নানা ভাবে হুমকি ধমকি দেয়। এমন কি ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সেন্টু স্ত্রীর নামে কয়েকটি মোবাইল নাম্বার থেকে অফিসে আসব, আপনি থাকবেন এইরকম নানান কথা বলেন। জানা গেছে, সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষের ঠনক নড়েনি , এই কারণে সেন্টু ও রেন্টুসহ কয়েকজন সংবাদ মাধ্যম নিয়ে নানান রকম কথা বলে বেড়াচ্ছে অভিযোগ উঠেছে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দর নির্মান ২-এর উপ-সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সেন্টু স্ত্রীর নামে গড়ে তুলছে সম্পদের পাহাড়। ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সেন্টুর বেতনের সাথে স্ত্রীর সম্পদের বিশাল ফাঁরাক দেখে সচেতন নাগরিক মহল নানান কানাঘুষা শুরু করে দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় নগরের আমবাগান মসজিদ মার্কেটে আছে তার স্ত্রীর নামে ৯টি দোকান। যার বর্তমানবাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকার উপরে । আমবাগান রোডে রয়েছে একটি মোটর বাইক ব্যাকার । যা ত্রিশ লক্ষ টাকা অগ্রিম নিয়ে মাসে ২৪ হাজার টাকায় ভাড়া দেন।আমবাগান রেল স্কুলের পিছনে রয়েছে ৩ তলা ২টি বাড়ী। তা ছাড়া খুলশী এলাকায় ১০ কাঠা জায়গার উপর বহুতল ভবন।এসব সম্পদ গড়ে তুলেন স্ত্রীর নামে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম সেন্টু। তার স্ত্রীর আয়ের উৎস কী তা কেউ জানে না।
খবর নিয়ে জানা যায়, ১০ কাঠা ভবনে নিজে থাকার জন্য ১টি ইউনিট রেখে বাকী সব ফ্লাট বিক্রি করে দেন । এছাড়াও ব্যক্তিগত চলাফেরার জন্যতার একাধিক প্রাইভেট গাড়ী রয়েছে। স্বনামে বেনামে ব্যাংকে কত টাকা জমা আছে তার হিসেব সে ছাড়া অন্য কাউকে জানে না।

সর্বশেষ তথ্যে জানা গেছে, সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরেও তার বিপুল জায়গা রয়েছে  ।  এ বিষয়ে তার ব্যবহৃত মোবাইল (০১৭৭৯০৭৩২০৩ ) নম্বরে পূর্ব বাংলা অফিস থেকে ফোন করলেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।হোয়াটস আপে মেসেজ দিলেও সাড়া পাওয়া যায়নি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla