1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কোটি টাকার ইয়াবাসহ ৪ জন আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কোটি টাকার ইয়াবাসহ ৪ জন আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩৭ বার পড়া হয়েছে

চট্টগ্রামের নতুন ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শনিবার ১৭ ডিসেম্বর সকাল সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।।

আটককৃতরা হলেন- মো. ইলিয়াস (৪৫), ইমরান হোসেন রাসেল (২৪), মীর এরফানুল হক মারুফ (২৩) ও সিএনজি অটোরিকশা চালক গিয়াস উদ্দিন (২৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, বাঁশখালী থেকে সিএনজি অটোরিকশাযোগে ইয়াবা নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে আসার তথ্যের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে সাতটার দিকে শাহ আমানত সেতু সংলগ্ন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে চারজনকে আটক করা হয়।

পরবর্তীতে আটক মো. ইলিয়াসের কাঁধে থাকা একটি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্কচটেপ ও কাগজ দ্বারা মোড়ানো ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা সংগ্রহ করে। তারা একে অপরের যোগসাজশে অধিক লাভের আশায় চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিল বলে স্বীকার করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla