1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুই দশক পর নতুন নেতৃত্ব পেলো যুব মহিলা লীগ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

দুই দশক পর নতুন নেতৃত্ব পেলো যুব মহিলা লীগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

দুই দশক পর নেতৃত্বে পরিবর্তন এসেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আলেয়া সারওয়ার ডেইজিকে সভাপতি এবং শারমিন সুলতানা লিলিকে সাধারণ সম্পাদক করে এ সংগঠনের নতুন কমিটি ঘোষণা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন শেষে এই কমিটি ঘোষণা করা হয়। ২০০৪ সাল থেকে সংগঠনটির নেতৃত্বে ছিলেন নাজমা আক্তার ও অপু উকিল।

নতুন সভাপতি আলেয়া সারওয়ার ডেইজি এর আগে সংগঠনটির সহসভাপতি ছিলেন। আওয়ামী লীগের হয়ে গত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৩১ নম্বর ওয়ার্ডে (মোহাম্মদপুর এলাকা) কাউন্সিলর পদে নির্বাচন করে আলোচনায় আসেন তিনি। শারমিন সুলতানা লিলি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার আগে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

২০০২ সালে যুব মহিলা লীগ প্রতিষ্ঠার পর শুরুতে নাজমা আক্তারকে আহ্বায়ক করে ১০১ সদস্যের কমিটি দেওয়া হয়েছিল। সেখানে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন অপু উকিল। দুই বছর পর ২০০৪ সালের ১৫ মার্চ প্রথম সম্মেলনের মাধ্যমে তাদের কমিটি হয়; সেখানে নাজমা সভাপতি হন এবং অপু হন সাধারণ সম্পাদক। তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও ১৩ বছর পর ২০১৭ সালের ১১ মার্চ সম্মেলন হলেও ফের নাজমাকে সভাপতি ও অপুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এবার নেতৃত্বে পরিবর্তন আনা হলো। গতকাল বেলা ১২টা ৫ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের তৃতীয় জাতীয় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।

ঢাকা উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটি

গতকাল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুব মহিলা লীগের কমিটিও ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কমিটিতে দক্ষিণ যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক নিলুফা রহমান। আর ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সভাপতি হয়েছেন তাহেরা খাতুন লুত্ফা, সাধারণ সম্পাদক হয়েছেন শামীমা রহমান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla