1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ৪ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে
 ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে প্রায় চার কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৬.৫৪৭ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস ইন্টেলিজেন্সের একটি দল। এসময় আটক করা হয়েছে  ৮ জনকে।
বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক মো. শাকিল খন্দকার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ৬টায় ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে (ট্রেন নং-৩১১০) কাস্টমস, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টহল দল অভিযান পরিচালনা করে। সে সময় আটককৃতদের শরীর তল্লাশি করে ৫৫টি স্বর্ণের বার পাওয়া যায়।
তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের দাম ৪ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় কাস্টমস অ্যাক্ট ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla