1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাবেক মেয়র এম. মনজুর আলম বয়স্ক ও দুঃস্থ নারী পুরুষদের চিকিৎসা, বয়স্ক ভাতা ও শীতবস্ত্র দিলেন - পূর্ব বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন

সাবেক মেয়র এম. মনজুর আলম বয়স্ক ও দুঃস্থ নারী পুরুষদের চিকিৎসা, বয়স্ক ভাতা ও শীতবস্ত্র দিলেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম ১১ডিসেম্বর ২০২২ খ্রি. সকালে এইচ.এম. ভবন অডিটরিয়ামে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে নগরীর ৫ শত বয়স্ক, দুঃস্থ নারী পুরুষদের মাঝে মাসিক চিকিৎসা ও বয়স্ক ভাতা এবং শীতবস্ত্র শাল বিতরণ করেন। অত্র প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভাতা বিতরণ অনুষ্ঠানে সাবেক মেয়র বলেন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ডে কলেজ, হাইস্কুল, কিন্ডারগার্টেন, টেকনিক্যাল ইনস্টিটিউট, মাদ্রাসা, মসজিদ, দাতব্য চিকিৎসালয়, মাতৃসদন হাসপাতাল, এতিমখানা, হেফজখানা, স্টেডিয়াম সহ ৩০টির অধিক প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। তিনি বলেন, এক ছাতার নিচে শিশু শ্রেণি থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জনের সুবিধা করে দিয়েছি। ধর্মীয় সেবা ছাড়াও খেলাধুলায় উৎসাহিত করার জন্য শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করে দেয়া হয়েছে। সাবেক মেয়র বলেন, গরীব ছাত্র-ছাত্রীদের জন্য বছরে ৮০ লক্ষ টাকা ‘ফি’ মওকুফ করে দেয়া হয়। এলাকাবাসীর জন্য বিনা ভাড়ায় পোস্টঅফিস ও ব্যাংকের শাখা খুলে দেয়া হয়েছে। তিনি বলেন, নেতৃত্ব আসে আল্লাহর পক্ষ থেকে। নেতৃত্বের কাজ সেবা করা। নেতৃত্ব ও দাযিত্বকে মানুষের সেবায় নিবেদিত করার মধ্যেই সার্থকতা নিহিত থাকে। চিকিৎসা, বয়স্ক ভাতা, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষাবিদ মোহাম্মদ আলমগীর, বাদশা আলম, মাহফুজুর রহমান, সমাজসেবক নেছার আহাম্মদ, সাইফুদ্দিন আহমদ সাকি, নুরুল আলম ভুট্টু, আবদুস সালাম, ফজলুল কাদের, সিরাজউদ্দিন বাবুল, নওশেদ আলী, মো. শাহজাহান সহ সমাজের গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম বয়স্ক, দুঃস্থ নারী-পুরুষদের হাতে ভাতার অর্থ, শীতবস্ত্র শাল ও নাস্তা তুলে দেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন তৈয়বিয়া জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আবদুল মান্নান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla