1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আল্লামা তাহের শাহ’র সহধর্মিনীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করলেন সাবেক মেয়র এম. মনজুর আলম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আল্লামা তাহের শাহ’র সহধর্মিনীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ করলেন সাবেক মেয়র এম. মনজুর আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২২৮ বার পড়া হয়েছে
 
 অলিয়ে কামেল আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সভাপতি, আওলাদে রাসূল, মুর্শিদে বরহক, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (ম:জি:আ:) এর সহধর্মিনী সৈয়্যাদ আসিয়া খাতুন  ৩ ডিসেম্বর ২০২২ খ্রি, শনিবার ইন্তেকাল করেন। মরহুমা’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ৯ ডিসেম্বর ২০২২ খ্রি. শুক্রবার, সকাল থেকে আলহাজ¦ আবদুল হাকিম মাইজভান্ডারীর মাজার ও তৈয়বিয়া জামে মসজিদে খতমে কোরান, খতমে তাহলিল, খতমে মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা.) দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচির আয়োজন করেন। আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের নির্বাহী পরিচালক আলহাজ¦ মোহাম্মদ নিজামুল আলম।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম।
আলোচনা করেন অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরওয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আযম, আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, নাবিদ আবদুল্লাহ, আবিদ আবদুল্লাহ, সারহান আবদুল্লাহ, শিক্ষাবিদ মোহাম্মদ বাদশা আলম ও সমাজসেবক মোহাম্মদ ইব্রাহীম ও নেছার আহমদ সহ আলেম ওলামাবৃন্দ। মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামেল মাদ্রাসার প্রভাষক ও তৈয়বিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মদ ইউনুছ রজভী আল কাদেরী। এ সকল ধর্মীয় অনুষ্ঠানে আলহাজ¦ মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত মসজিদ, মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার ইমাম, শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি’র বক্তব্যে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের সান্নিধ্য লাভে চিত্ত পরিশুদ্ধ হয়। পীর কামেলদের সংস্পর্শে এবং তাদের দেখানো সৎ পথে জীবন পরিচালনার মধ্যে শান্তি ও আত্মশুদ্ধির সুযোগ নিহিত রয়েছে। তিনি প্রকৃত অলি আউলিয়াদের পদাংক অনুসরণের আহ্বান জানান। সাবেক এ মেয়র আল্লমাা তাহের শাহ’র সহধর্মিনীর আত্মার মাগফেরাত কামনা করেন। বাদে জুমা বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla