1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় চট্টগ্রামে ৫০ জনের বিরুদ্ধে মামলা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় চট্টগ্রামে ৫০ জনের বিরুদ্ধে মামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ, গ্রেফতারের প্রতিবাদে নগরের আলমাস সিনেমা হলের সামনে মশাল মিছিল থেকে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়েছে।   বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকালে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন ভাঙচুরের শিকার গাড়ির এক মালিক।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, একটি গাড়িতে অগ্নিসংযোগ ও দুইটি প্রাইভেটকার ভাঙচুরের ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলা করেন এক গাড়ির মালিক। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বুধবার (৭ ডিসেম্বর) রাতে নগরের ওয়াসার মোড় থেকে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে আলমাস সিনেমা হলের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় দুইটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়। তবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গাড়িতে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করার কথা অস্বীকার করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla