1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খালেকুজ্জামানের অর্থবিত্তের কোন মোহ ছিল না - মাহতাব উদ্দিন চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

খালেকুজ্জামানের অর্থবিত্তের কোন মোহ ছিল না – মাহতাব উদ্দিন চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের সাবেক মহাসচিব, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মো: খালেকুজ্জামানের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ ডিসেম্বর ২০২২ খ্রি. বিকেলে নগরীর নয়াপল্টনস্থ জননেতা জহুর আহমদ চৌধুরী বাসভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ্ব নঈমউদ্দিন আহমদ চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

অন্যদের মধ্যে আলোচনা করেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মীর আবদুর রহমান মামুন, জাবেদুল ইসলাম শিপন ও ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন গিফারী সহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, জননেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম খালেকুজ্জামান আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারী ছিলেন। অর্থবিত্তের কোন মোহ ছিল না তার। তিনি যা সত্য বলে জানতেন তা প্রকাশ করতে দ্বিধা করতেন না।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য নঈম উদ্দিন আহমদ চৌধুরী বলেন, মরহুম খালেকুজ্জামান সংসার, পরিবার, স্ত্রী- সন্তানদের চেয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শকে উর্ধ্বে স্থান দিয়ে দলের কাজ করে গেছেন। সে একজন নিবেদিত প্রাণ আদর্শ নেতা ও সংগঠক ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla