1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার কাউন্সিলর ও সংবর্ধনা অনুষ্ঠান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

গাউসিয়া কমিটি নিউ ইয়র্ক শাখার কাউন্সিলর ও সংবর্ধনা অনুষ্ঠান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

গাউসিয়া কমিটি বাংলাদেশ আমেরিকা নিউ ইয়র্ক শাখার কাউন্সিলর ও সংবর্ধনা অনুষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসাইনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ মাহাবুবুর রহমানের পরিচালনায়  ৪ ডিসেম্বর রবিবার নিউ ইয়র্ক ব্রকলীন চট্টগ্রাম সমিতি ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত ইউএসএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন- নিউইয়র্ক গাউসিয়া কমিটির সহ-সভাপতি মুহাম্মদ আইয়ুব আনসারী, সহ সাধারণ সম্পাদক মাওলানা ওয়াসিম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মুহাম্মদ মঈনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শেখ মোস্তফা কামাল, অর্থ সম্পাদক মনিরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক আখতার হোসাইন, সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ ইউসুপ আলী, সদস্য জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ সালাউদ্দিন, হাজী ইসমাইল শাহ, আলহাজ্ব কবির আহমদ, আলহাজ্ব জালাল আহমদ, নাদের আহমদ, মুরাদুল আলম চৌধুরী, আরিফ চৌধুরী, আখতারুল আজম, জাফর সাদেক, শফিউল আলম কোরাইশী, মাওলানা নুরুন নবী ফারুকী, হাফেজ ইফতেখার হোসেন, জহির উদ্দিন বাবর, মোহাম্মদ দেলোয়ার হোসেন টিপু প্রমুখ। কাউন্সিলে মোহাম্মদ ইকবাল হোসেন কে সভাপতি, মাহাবুবুর রহমান কে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা সৈয়দ মঈনুল হক কে সাধারণ সম্পাদক, মুহাম্মদ ইউসুফ আলীকে সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আখতার হোসাইনকে অর্থ সম্পাদক করে ২১ সদস্যের উপদেষ্ঠা কমিটি ও ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

শেষে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla