1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ইয়াস'র আয়োজনে শিশুদের মাঝে পিঠা উৎসব - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ইয়াস’র আয়োজনে শিশুদের মাঝে পিঠা উৎসব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন

শীতের বার্তা নিয়ে অগ্রহায়ন চলে এসেছে। শীত মানেই পিঠা খাওয়ার উৎসব। বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সেতু বন্ধন ধরে রাখতে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে এসডিজি’র অবিষ্ট ২ উল্লেখিত খাদ্য বিষয়ে কাজের অংশ হিসেবে ঝালকাঠি সিটি পার্ক চত্বরে শুক্রবার (২ ডিসেম্বর) শিশুদের নিয়ে শীতের পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী, ছবির হোসেন, সংগঠনের সভাপতি শাকিল হাওলাদার রনি, সংগঠনের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম রাব্বি, সহ-সভাপতি আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন রানা, সদস্য মশিউর, সেতু, রোহান, হাবিবা, তাইফা, বহ্নি, তাসিন, সাব্বীর, রিমন, রাহাত, শাহনাজ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। শীতের পিঠা উৎসব অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ইসরাত জাহান সোনালী তার বক্তব্যে বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কে ফাস্ট ফুড, জাংক ফুড থেকে কিছু টা হলেও একটু সরিয়ে নিয়ে পিঠা পুলির সাথে পরিচিত করিয়ে দিতেই এমন আয়োজন। সংগঠনের উপদেষ্টা ছবির হোসেন তার বক্তব্যে বলেন, আমরা নতুন প্রজন্মকে পিঠার সাথে পরিচয় করিয়ে দিয়েছি। তাদের হরেক পিঠা ও পিঠার নাম জানিয়ে দিয়েছি। উল্লেখ্যঃ ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর সদস্যরা ও অভিভাবকরা নানান স্বাদের চিতই, ভাপা, পুয়া, ভরা, কাটা, নকশি পিঠা তৈরী করে এই উৎসবে সহযোগিতা করেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla