1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সকল সেবা - মনজুর আলম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সকল সেবা – মনজুর আলম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই আমাদের সকল সেবা। তিনি বলেন দেশের মানুষের অভাব অনটন দুঃখ দুর্দশা লাঘবের লক্ষ্যে আলহাজ¦ মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট ৯০টি প্রতিষ্ঠান পরিচালনা করছে।

৪ ডিসেম্বর পলোগ্রাউন্ড মাঠে বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করে চট্টগ্রামবাসী প্রমাণ করবে তারা অকৃতজ্ঞ নয়। ২ ডিসেম্বর শুক্রবার বাদে জুমা এইচ এম ভবনে মশাবাহিত রোগবালাই থেকে অস্বচ্ছল ও দুঃস্থ জনগোষ্ঠীকে রক্ষার জন্য মশারী বিতরণ কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মশারী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ট্রাস্টের পরিচালক ও তরুণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সহ-সভাপতি লোকমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ নিজামুল আলম রাজু, আলহাজ¦ ফারুক আজম, আলহাজ্ব শাহিদুল আলম, শিক্ষাবিদ বাদশা আলম, শেখ রাসেল স্মৃতি সংসদ, উত্তর কাট্টলীর সভাপতি আবদুল্লাহ নাবিদ মনজুর সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন তৈয়বীয়া জামে মসজিদের খতিব মাওলানা ইউনুচ। অনুষ্ঠানে এক হাজার অস্বচ্ছ¡ল ও দুঃস্থ নারী-পুরুষের মাঝে মশারী, নগদ অর্থ ও নাস্তা বিতরণ করা হয়।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla