1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শেখ হাসিনার জনসভা সফল করতে এম. মনজুর আলমের আহবান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শেখ হাসিনার জনসভা সফল করতে এম. মনজুর আলমের আহবান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২৩০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ৪ ডিসেম্বর পলোগ্রাউন্ডে চট্টগ্রামবাসী সকলকে দল মতের উর্ধ্বে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার আহবান জানিয়েছেন।

১ ডিসেম্বর ২০২২ খ্রি. বাদে জোহর এইচ এম ভবন অডিটরিয়ামে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি ভাষণে তিনি এ আহবান জানান।

ট্রাস্টের পরিচালক তরুণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক চেয়ারম্যান ও আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। আলোচনা করেন আকবর শাহ থানা আওয়ামী লীগ ও স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল নেতৃবৃন্দ ছাড়াও শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, আকবর শাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ও প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেন, চট্টগ্রামবাসীর প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরদ, ভালোবাসা অফুরান। সফল এ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল, জলাবদ্ধ নিরসনে মেগা প্রকল্প, আউটার রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, পানি শোধনাগার সহ বহু প্রকল্প বাস্তবায়ন করে চট্টগ্রামকে বদলে দিয়েছেন। তিনি মেট্রোরেল, বুলেট ট্রেন, মেরিন ড্রাইভ ও কালুরঘাটে নতুন ব্রীজ নির্মাণের পরিকল্পনা নিয়েছেন। দোহাজারী কক্সবাজার ট্রেন লাইন, বঙ্গবন্ধু শিল্পপার্ক, আনোয়ারায় শিল্পনগর, কক্সবাজার মহেশখালে গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র, এলপি প্লান্ট, শিল্প জোন সহ বহুমাত্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চট্টগ্রামকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার চেষ্টা করছেন।

মনজুর আলম আরো বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির এ যাত্রাপথে চট্টগ্রাম আসছেন বঙ্গবন্ধু কন্যা। তাঁর উদার মনমানসিকতাকে উৎসাহিত করতে পলোগ্রাউন্ডে সকলকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।

সভাপতির বক্তব্যে তরুণ আওয়ামী লীগ নেতা এম. সাইফুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখা হাসিনা চট্টগ্রামবাসীর আশীর্বাদ স্বরূপ। এ সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের আশীর্বাদ। তাঁর জনসভা সফল করা চট্টগ্রামবাসীর নৈতিক দায়িত্ব বলে তিনি মরেন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla