1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে স্কুল ছাত্রীর মরাদেহ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজাপুরে স্কুল ছাত্রীর মরাদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে বাসা থেকে দোকানে এসে চা খেয়ে বাসায় ফিরে দেখে সিলিং ফ্যানের সাথে মেয়ে ঝুলছে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে রাজাপুর উপজেলার পশ্চিম চর বাঘড়ী এলাকার আব্দুল বারী আকনের ভাড়া বাসার ৩য় তলায় এ ঘটনা ঘটে। নিহত মেয়ের নাম আলিফা জাহান জোহা। সে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের মো. মাসুম বিল্লাহর বড় মেয়ে ও রাজাপুর সরকারী বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। পুলিশ ও মেয়ের বাবা মো. মাসুম বিল্লাহ জানায়, তার স্ত্রী ইসরাত জাহান ফেরদৌস ও ছোট মেয়ে স্কুলে যায়। বাসায় মাসুম ও তার মেয়ে আলিফা জাহান জোহা ছিলেন। বাসায় মেয়েকে রেখে কাছের একটি দোকানে চা খেতে আসে মাসুম। দোকান থেকে বাসায় ফিরে আলিফা জাহান জোহাকে তার নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিফা জাহান জোহাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে মৃত্যুর কোন সঠিক কারণ কেউ বলতে পারেনি। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla