1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উন্নয়নের ফলেই চট্টগ্রামের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত হবে— বাবর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

উন্নয়নের ফলেই চট্টগ্রামের জনসভা জনসমুদ্রে রুপান্তরিত হবে— বাবর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের ঐতিহাসিক রেলওয়ে পলোগ্রাউন্ডে আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪ ডিসেম্বরের জনসভাকে স্মরণকালের বৃহত্তম জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া আজাদের উদ্যোগে গনসংযোগ,পথসভা ও হ্যান্ড লিফলেট বিতরণ করা হয়।

২৮ শে নভেম্বর সোমবার নগরীর জিইসি মোড়ে এই প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এসময়ে আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, চট্টগ্রামের মানুষ এমনিতেই অধীর আগ্রহে বসে আছেন প্রধানমন্ত্রীর জন্য। তারা অনেক উচ্ছ্বসিত। কারণ- আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ছোঁয়া তারা পেতে শুরু করেছে। চট্টলবাসী জনসভাকে যেন জনসমুদ্রে পরিনত করতে পারে, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। বর্তমান যুগে মানুষ সব-ই জানেন। তবুও আমরা জনসংযোগ করে মানুষকে সরকারের বিভিন্ন উন্নয়ন মনে করিয়ে দিতে চাই। আমাদের উদ্দেশ্য এই জনসভায় যেন সাধারণ মানুষের ঢল নামে।

এসময়ে হেলাল আকবর চৌধুরী বাবর সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন। তুলে ধরেন সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের কথা।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেত্রী কানিজ ফাতেমা, ইসরাত হাসান, নাসরিন সুলতানা মুন্নি,আরফা বেগম,ডেইজি চৌধুরীসহ ছাত্রলীগ ও যুবলীগ এর নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla