1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মন্ত্রী নওফেলের বাসায় প্রগতিশীল নাগরিক সমাজের সাংগঠনিক কর্মসূচী শুরু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মন্ত্রী নওফেলের বাসায় প্রগতিশীল নাগরিক সমাজের সাংগঠনিক কর্মসূচী শুরু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ২৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বসবাসরত বাংলাদেশের বিভিন্ন জেলা হতে আগত ও আদিবাসীর বিভিন্ন শ্রেণী পেশার লোকদের সাথে মতবিনিময় শেষে জীবন মান উন্নয়নের লক্ষ্যে প্রগতিশীল নাগরিক সমাজ নামাকরণে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি’র চশনা হিলস্থ বাসভবনে এই কমিটি গঠিত হয়।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সংগঠন ও রাজনীতিবীদ আলহাজ্ব হায়দার আলী চৌধুরীকে আহ্বায়কের দায়িত্ব প্রদান করে প্রগতিশীল নাগরিক সমাজ নামাকরণে সংগঠনের ভিত্তি প্রতিষ্ঠা করা হয়।
মতবিনিময় সভায় মোহামদ তসলিম আহমদ, লায়ন একেএম শাফিজল ইসলাম, শ্রী যদু সিংহ, এম এ আজিজ চৌধুরী, শ্রী আর এম রানা, শ্রীমতী জয়া বল তপু, মেজবাহ উদ্দিন চৌধুরী, হাজী আবদুল্লাহ মিয়া, সালেহ আহমদ, নুর ইসলাম, মোহাম্মদ বাবুল, সুস্মিতা দাশ ও মোহাম্মদ আলম প্রমূখ উপস্হিত ছিলেন ও আলোচনায় অংশ নেন ।
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি তাঁর ভাষণে বলেন, আগামী ৪ঠা ডিসেম্বর চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে অনুষ্ঠিতব্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার জনসভায় দলে দলে যোগ দিয়ে তাঁর হাতকে শক্তিশালী করার আহবান জানান। তিনি আরো বলেন বাংলাদেশ ও চট্টগ্রামের মেগা উন্নয়নের ধারাবাহিক অগ্রগতি অব্যাহত রাখতে পূনরায় নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য দেশবাসীকে বিনিত অনুরোধ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla