1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতীয় শ্রমিক লীগ সিবিএ/নন সিবিএ সমন্বয় পরিষদের প্রস্তুতি সভাঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশকে সফল করার লক্ষে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জাতীয় শ্রমিক লীগ সিবিএ/নন সিবিএ সমন্বয় পরিষদের প্রস্তুতি সভাঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সমাবেশকে সফল করার লক্ষে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ বলেন, আগামী ৪ ডিসেম্বর, চট্টগ্রাম ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম মহানগর দক্ষিণ ও উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত মহাসমাবেশকে সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ সিবিএ নন সিবিএ সমন্বয় পরিষদের প্রতিটি নেতাকর্মীকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আগামীর এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই সকল নেতাকর্মীকে দায়িত্ব পালনে সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরিষদের যুগ্ম আহবায়ক ও অগ্রণী ব্যাংক সিবিএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক গাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও কোতোয়ালী থানা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন চৌধুরী জিকুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক নেতা আহসান উল্লাহ, নগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সভাপতি এম এ রহিম, আব্দুল মোতালেব। এসময় আরও বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ আরিফ হোসেন, মোঃ শাহজাহান হোসেন, খন্দকার সাইফুল ইসলাম মামুন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আব্দুল আজিজ, মোঃ কবির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রেজাউল করিম, মোঃ আলী, মোঃ শহীদুল ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla