1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজনীতির ময়দানে এম এ সালাম ছিলেন একটি রোল মডেল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজনীতির ময়দানে এম এ সালাম ছিলেন একটি রোল মডেল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

মরহুম এম. এ সালামের ২০ তম মৃত্যুবার্ষিকীয় অনুষ্ঠানে বক্তারা বলেছেন, রাজনীতির ময়দানে মরহুম এম.এ সালাম ছিলেন একটি রোল মডেল। কারণ বর্তমানে রাজনীতি হয়ে পড়েছে ভীষণ কলুষিত। সুস্থ রাজনীতি এখন নাই বললেই চলে। রাজনীতি এখন আয়-রোজগারের বড় মাধ্যম। দেশপ্রেম থেকে অর্থপ্রেমই এখানে মুখ্য। আদর্শ এখন হারিয়ে গেছে নৈরাজ্যের অন্ধকারে। তাঁর রাজনীতির লক্ষ্য, উদ্দেশ্য ছিল দেশপ্রেম ও মানব কল্যাণ। তাই তিনি নিজের কষ্টার্জিথ অর্থে প্রতিষ্ঠা করেছেন অনেক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা ইত্যাদি। তাই এম.এ সালাম হতে পারে রাজনীতির ময়দানে একটি রোল মডেল।

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাবেক সভাপতি, হাতেখড়ি স্কুল, পাহাড়তলী কলেজ, ইউএসটিসি, সিলভার বেলস কিন্ডারগার্টেন, এম.এ সালাম প্রাথমিক বিদ্যালয় ইত্যাদিসহ অনেকগুলো মসজিদ, মাদরাসা, এতিমখানার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রতিষ্ঠাতা, বাংলাদেশ মুসলিম লীগের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম আলহাজ্ব এম. এ সালামের ২০তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান মুহুরীপাড়ায় অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর মুসলিম লীগের নির্বাহী সভাপতি হাকীম এম শিহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হাতেখড়ি স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ মহিবুল্লাহ মিয়া। এম. ওসমান গণির পরিচালনায় এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সালাম-নূর মহিলা মাদরাসার সুপার মাওলানা আবু জাফর ও এম.এ মোমেন। মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন মসজিদে রহমানের খতীব আলহাজ্ব মাওলানা আফফান ভুইয়া।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla