1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাতকানিয়ায় মাদক পাচারকারী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাতকানিয়ায় মাদক পাচারকারী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৪০৮ বার পড়া হয়েছে
মিনহাজ বাঙালী
 চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ সাতকানিয়া সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজারে হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে যাত্রীবাহী গাড়ীতে তাল্লাশি চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ কাজী মোঃ মাঈন উদ্দিন (৩৭) নামের ১ইয়াবা পাচারকারীকে আটক করেছে।
২১ নভেম্বর  সোমবার ভোররাত দেড়টার দিকে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নানের তদারকীতে এসআই(নিঃ) মোঃ ছালামত উল্লাহর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যদেরকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা যায়। আটককৃত ইয়াবা পাচারকারী কাজী মোঃ মাঈন উদ্দিন (৩৭) হচ্ছে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর মাটুয়া বটতলী ৮নং পৌর ওয়ার্ডের কাজি বাড়ির মৃত কাজী সাইদুল হক প্রঃ শেখ আহমদ ও রৌশনা বেগম এর ছেলে বলে জানা যায়।
এব্যাপারে সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, ১হাজার পিস ইয়াবাসহ আটক সংক্রান্ত বিষয়ে সাতকানিয়া থানার মামলা নং-২২, তাং-২১/১১/২২ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) মোতাবেক মামলা রুজু করা হয়। এবং আটককৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla