1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আলহাজ্ব্ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মশক নিধন কর্মসূচি - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আলহাজ্ব্ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের মশক নিধন কর্মসূচি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম-এর ব্যবস্থাপনায়  ২১ নভেম্বর ২০২২ খ্রি. সোমবার, সকালে নগরীর উত্তর কাট্টলী ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান উদ্বোধন করেন অত্র ট্রাস্টের পরিচালক ও আওয়ামী লীগ নেতা সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম। তিনি অত্র ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করেন। এ কর্মসূচিতে ১০টি স্প্রে মেশিন সহ ২০ জন কর্মী সার্বক্ষণিক নিয়োজিত আছেন। আলহাজ্ব হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে এলাকাবাসীর মশাবাহিত ডেঙ্গুজ¦র সহ নানা অসুখ বিসুখ থেকে রক্ষার জন্য এ অভিযান পরিচালনা করা হচ্ছে। মশক নিধন কর্মসূচি উদ্বোধনকালে অত্র ট্রাস্টের পরিচালক ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম বলেন, মানুষের জীবন রক্ষায় আমাদের ট্রাস্টের অর্থায়নে মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। মশক নিধন ওষুধ স্প্রের মাধ্যমে মশা নির্মুল এবং মশার লার্ভা ধ্বংস করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর ফলে কাট্টলী বাসী মশার উৎপাত থেকে জীবন রক্ষা পাবে। এ সময় অন্যদের মধ্যে সমাজসেবক আলহাজ¦ শফিউল আলম চৌধুরী, রাজনীতিবিদ লোকমান আলী, তসলিম উদ্দিন চৌধুরী ও মোহাম্মদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla