1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে চেক পোস্টে ইয়াবার চালান আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে চেক পোস্টে ইয়াবার চালান আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক মিরসরাই
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে পুলিশের চেকপোস্টে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ চার মাদক কারবারি ধরা পড়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের হাদিফকিরহাট চেকপোস্টে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রাম জেলার কর্ণফুলি উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে নুর আহাম্মদ (৪২), একই ইউনিয়নের ছিরারটেক এলাকার আব্দুছ ছাত্তারের ছেলে আব্দুছ ছবুর, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং আন রেজিস্টার ক্যাম্পের ফিরোজ আলমের ছেলে নুরুল হক (৪২) ও একই ক্যাম্পের নুর ছালামের ছেলে মো. ইউনুস (৩০)।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮শ পিস ইয়াবা সহ চার মাদক কারবারিকে আটক পরবর্তী মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মিরসরাই থানা মামলা (নং- ১৯) দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla