1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেনাপোল সীমান্ত থেকে ১৫ পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে
বেনাপোল প্রতিনিধি
ভারতে পাচারের সময় বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বারসহ ইমানুর রহমান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তের দৌলতপুর-পুটখালী সড়ক থেকে  তাকে আটক করা হয়।
আটককৃত ইমানুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দৌলতপুর-পুটখালী সড়ক দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক বাইসাইকেল আরোহী যুবককে গতি রোধ করা হয়। এসময় তার দেহ ও বাইসাইকেল তল্লাশী করে সিটের মধ্যে থেকে ১ কেজি ৭৪৯ গ্রাম ওজনের ১৫ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।  যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া আটককৃত আসামিকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla